-
ওয়াটার টিউব নিষ্কাশনের পাইপ চুঁইয়ে পড়ছিল কয়েক ফোঁটা জল।
একটা তৃষ্ণার্ত দাঁড়-কাক
এদিক ওদিক নজর বুলিয়ে তৃষ্ণা নিবারনে ব্যস্ত ছিল।তুমিও ব্যস্ত ছিলে, তোমার মত
ভেনুকার, সানফ্রানসিস্কো হয়ে শিকাগো দীর্ঘ যাত্রাপথে অন্তীম ক্লান্তি যেন
তোমার চোখে মুখে উপছে পড়ছিল।রকি মাউন্টেন মেট্রোপলিটন এয়ারপোর্টে লম্বা স্টপেজে
অতিশয় ক্লান্ত দেহে কখনও গভীর ঘুমে,
কখনও মিলনসীমায় এলিয়ে পড়ছিল বারে বারে।
অগণন তারকা খচিত ছিল পশ্চিমা জানালায়
হঠাৎই ছোট একটা আওয়াজ,
সচকিত হয়ে উঠে দাঁড়-কাকবেদনা ভরা ভাষায় আর্তনাদ করে
আকাশ জমিন প্রকম্পিত করে তোলে
হৃদপিণ্ডের সুক্ষ্ম অসুখে কিযেন ভয়, কি যেন সংশয়!আশাহত জীবনে নষ্ট কিছু অনুভূতি নিস্তেজ হয়ে আসে,
জলরাশি আলোকচিত্রে থাকে সেই দাঁড় কাক
আর বুক ফেঁটে বেরিয়ে আসে সকরুণ আর্তনাদ।**আর্তনাদ **
কলমে: সুমাইয়া আক্তার।3 Comments
Friends
মোরশেদ সাকিব
@morshedsakib
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
Munif Muhtasim
@munif



“আশাহত জীবনে নষ্ট কিছু অনুভূতি নিস্তেজ হয়ে আসে,
জলরাশি আলোকচিত্রে থাকে সেই দাঁড় কাক
আর বুক ফেঁটে বেরিয়ে আসে সকরুণ আর্তনাদ।”