-
অনু গল্প
চোখের সামনে মৃত্যু
গ্রীষ্মের তপ্ত দুপুর, ব্যস্ত শহরের সবাই যার যার মতো পাল্রাদিয়ে ছুটে চলেছে। খুলনা শহরের সব থেকে ব্যস্ত রাস্তা হলো খুলনা যশোর রোড। মুন্সি পাাড়ার বাসা থেকে বের হয়ে নিজের কাজে যাচ্ছিলাম। খুলনা বেতারের উল্টো দিকে রাস্তার পাশ ধরে হাটছি। সামনে দেখলাম শহরের ভিতর থেকে একটি মুড়ির টিনে এগিয়ে আসছে। (শহরের ভিতরে চলাচলের বাসটিকে আমারা মুড়ির টিন বলতাম) তখনকার সময়ে আমরা বিএল কলেজে যাতায়াতে এই বাসে চড়তাম। সতি কথা বলতে কি মুড়ির টিনে চলার মজাই ছিল অন্যরকম। গাদাগাদি করে দাড়িয়ে বন্ধুরা গলা ছেড়ে গান করতাম। কতো রকম মজা হতো । স্বল্প দূরত্বের রাস্তা কখন শেষ হতো বুজতেই পারতাম না।
বাসটি আমার সামনে চলে আসতেই সাত কি আট বছরের একটি স্কুল পড়ুয়া মেয়ে দৌড় দিল। আর যায় কোথায় একবারেই সামনের ডান পাশের চাকায় পিষ্ট হলো মেয়েটি। কড়া ব্রেকের বিকট শব্দে আশপাশের সবাই চমকে উঠলো। ঘটনার নির্মমতায় বাকরুদ্ধ হয়ে গেলাম। রক্তের ধারা কালোপিচের উপর আর খন্ডিত দেহের টুকরো লেপটে একাকার। আকশ্মিক এই মৃত্যু স্তব্ধ করে দিল সকল পথচারী আর জড়ো হওয়া দর্শকদের। আমিই প্রথমে এগিয়ে গেলাম মেয়েটির ছড়ানে হাত পা মুন্ডটা ধরে একত্রিত করলাম। একটি পলিথিনের উপর রেখে মুড়িয়ে ফেললাম। তখন সম্ভবত আমার কোন স্বাভাবিক জ্ঞান ছিলনা।
সময়কাল ১৯৯৫ এর কোন এব বিকেল1 Comment

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham


কষ্ট লাগল