Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • অরুণমুগ্ধ প্রভাতে আমি এক পারিজাত
    ঝরে পড়েছি বহুকাল আগে।
    তবু বারবার প্রস্ফুটিত হই
    পুনরায় ঝরে পড়ার অনুরাগে ।

    গড়াই নদীর তীরে যাব না বলে
    গড়িয়ে নিয়েছি খাঁচা।
    কোথাও কিছু গড়াবে না ভেবে
    গড়িয়ে চলি স্মৃতিমাঝে বাঁচা ।

    মালায় গাঁথা পড়ব না তাই
    গোপন ছিল সুক্ষ্ম অভিমান।
    মুক্ত করে উড়িয়ে দিলাম ব্যথা
    স্বস্তি পেল পুরাতন গান ।

    6
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা

Skip to toolbar