Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • বসন্তের রাতে জলপতনের শব্দে
    এক পলকের জন্য দেখছিলাম অকল্পনীয় সৌন্দর্য ।
    মনে পড়ে, এমনই কোন এক রাতে,
    চাঁদের নিচে ঝর্ণার জলে
    এক বনপরীকে স্নান করতে দেখেছি ।
    তা কি আমার তুচ্ছ জীবনে ভুলক্রমে প্রাপ্ত সৌভাগ্য-
    অজানা জগতের দ্বারে মোহময় সূচনার আহবান,
    আমার ভীরু মনের অযাচিত অনধিকারপ্রবেশ,
    নাকি আমার অতি উৎসাহের কারণে
    হারানো এক অপার সম্ভাবনা-
    ক্ষণিকের আভাসেই যে সুযোগের চিরসমাপ্তি ?
    স্পষ্ট করে কখনই বুঝতে পারিনি,
    ভ্রমের আশা নাকি আশাই ভ্রম ।
    পলায়নপর নিঃস্বের অনিশ্চিত আশ্রয়-
    সে যেন শুধুই বৃথা স্মৃতিকাতরতা, শুধুই প্রহসন ।
    কি ভীষণ কালো আর সতেজ,
    দৃপ্ত আর সিক্ত সে চোখজোড়া !
    সে কালো চোখ –
    স্নেহে গলে যাওয়া কোন মায়াবতীর চোখ নয়,
    সে চোখে ছিল কাঠিন্য, বাঁশগাছের পাতার মত,
    কিন্তু কি বিশাল ঘন অরণ্যের গভীরতা !
    সে অরণ্যে আছে বিরাট বিপদের আশঙ্কা,
    প্রগাঢ় অন্ধকারে হারিয়ে যাবার ভয় –
    তবু সেই অজানাকে জানার দুর্বার আকর্ষণ ।
    আর সে চোখের অধিকারিণীর
    শ্যামবর্ণের মুখটা থেকে
    ঠিকরে বের হচ্ছিল চাঁদের উজ্জ্বলতা ।
    তাই তো আমি তার নাম দিয়েছি –
    চন্দ্রকুমারী ।

    5
    5 Comments
    • তবু সেই অজানাকে জানার দুর্বার আকর্ষণ ।
      আর সে চোখের অধিকারিণীর
      শ্যামবর্ণের মুখটা থেকে
      ঠিকরে বের হচ্ছিল চাঁদের উজ্জ্বলতা । অসাধারণ।

    • চমৎকার

    • সে কালো চোখ –
      স্নেহে গলে যাওয়া কোন মায়াবতীর চোখ নয়,
      সে চোখে ছিল কাঠিন্য, বাঁশগাছের পাতার মত,
      কিন্তু কি বিশাল ঘন অরণ্যের গভীরতা ! ভালো লাগোলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার &শুভকামনা 💐

Skip to toolbar