-
▭▭▭▭▭▭▭▭▭▭▭▭
তুমি আমাকে ভালোবাসো,
তোমার মতো করে!
▭▭▭▭▭▭▭▭▭▭▭▭
মোহাম্মদ মনিরুজ্জামান খানতুমিই আলো ! তুমিই রাত !
তুমি আমার রক্তের রঙ ❗
তুমিই নিরাময়, তুমিই বেদনা !
তুমিই একমাত্র আমার চেতনা যা স্পর্শ করতে চাই !
কখনই সেটা জানতাম না , যেটার অর্থ এতো বেশি গভীর হতে পারে ! অনেক…অনেক বেশি !
তুমিই সেই ভয় ! আমি তা পরোয়া করি না !
কারণ আমি কখনোই তেমন উচ্চতায় ছিলাম না !
নিকষ অন্ধকারকে হটিয়ে দিতে আমাতে অভ্যস্ত থেক!
তোমার সুক্ষ দৃষ্টিপাতে বিষন্ন অতীত থেকে ফিরিয়ে এনে আমাকে নিয়ে নাও!
যা কিছু হয়েছিল, সবই তুমি দেখে নিয়েছো হৃদয়ের
অঘটন, জীবনের ছন্দপতন!
সেজন্যই আমাকে তুমি ভালোবাসো! তোমার মনের
মতো করে !
আমাকে ছুঁয়ে দিতে পারো ! তোমার নিজের পছন্দ
অনুযায়ী।
তুমি কিসের জন্য অপেক্ষা করছো ?
আমি ভিতরে ভিতরে বিবর্ণ! বাহিরে বিবর্ণ!
যেতে চাই আমিও প্রেমময় জান্নাতের প্রান্তে!
তোমার সচ্ছ সাদা ত্বকের প্রতিটি ইঞ্চিতে আমি খুঁজে পেয়েছি পবিত্রতা !
একমাত্র শুধু তুমিই পারো, আমার হিমশিতল বুঁকের
অতলে উত্তাপের উষ্ণতা রোপন করতে ! তোমার দৃঢ়সংকল্পের গতি আমার মনন্তরে স্থাপন করতে দেব !
কারণ আমি সোজাসাপ্টা ভাবতে পারছি না ….
অসহ্য ব্যথা মাথায় ঘুরপাক খাচ্ছে , আমি কিছুই আর
পরিষ্কার দেখতে পারছি না !
আর কিসের জন্য অপেক্ষা করছো ?
তুমি শুধু আমাকে ভালবাসা নিতে দাও, অরণ্যের
গহীণ গভীরতা দেখেছি তোমার চোখে !
তোমার ইচ্ছে মতো আমাকে স্পর্শ করো , যেভাবে উচ্ছল প্রাণবন্ত আমি অনন্ত সময় !
তুমি কিসের জন্য অপেক্ষা করছো ?

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
রিফায়াত নিগার
@refayat-nigar
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali

বুঁকের” ভুল বানান এ আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।