Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years ago

    শিরনামহীন ০৩

    আঙ্গুল গুলো কি তোমার নড়ে ওঠে?
    যদি তুমি, ঘুমেও থাকো?
    চোখের মনি গভীর স্বপ্নের ঘোরে,
    নড়ে চড়ে ওঠে কি? নিঃশ্বাসের সাথে কি
    তোমার বুকের পাঁজর উঠে নামে,
    তুমিতো বেঁচেই আছো ! যদিও
    অতল ঘুমের গহনে।।

    এতো গুলো দিন!
    এতো গুলো দিন ও তার
    শব্দহীন, নিনাদবিহীন, অসাড়তা
    হিমবাহের মতো, স্থির গম্ভীর ।।

    অথচ হিমালয় থেকে জল তার
    মসৃন গতি নিয়ে, মিলেছে সাগরে ।
    প্রান চঞ্চল, কর্মকলহ মিলে
    সেই জীবন শব্দ শুনেছে, অতোটা
    দরকার ছিলো না যদিও।

    শুধু তুমি শব্দহীন স্থির।
    আর আমিও প্রাচীন পাথর।।

    4
    5 Comments
Skip to toolbar