-
রোদের শহরে পথে পথে
পরিচ্ছন্ন হাওয়ার প্রবাহ।
ধুলো জমে না পুরোনো বইএর দোকানে ।
সেই পথে, ভারবাহী শ্রান্ত মায়ের পাশে
সদ্য হাঁটতে শেখা একটি শান্ত অশ্বশাবক।
হেঁটে যায় সে, রেখে ঘর্মাক্ত মানুষের
মুখে প্রশান্তির হাসি ।এভাবে অনেক মানবসন্তানও হেঁটে গিয়েছে।
মায়ের কাছে যাবার জন্য কষ্ট পেয়েছে ।
মায়ের কাছে থাকার জন্য কষ্ট করেছে।
কষ্ট পেয়ে মায়েদের কেউ কষ্ট দিয়েছে,
কেউবা কষ্ট না দিয়ে কষ্ট সয়েছে ।
আর অগণিত পথিকের অভিন্ন মুখে সন্তুষ্টি এঁকেছে।বছরের পর বছর একঘেয়ে দিনাতিপাতের পর
হয়ত নতুন মায়েরা কষ্ট বুঝেছে ।
নিজেদের সন্তানদের দীর্ঘায়ুকেন্দ্রীক
শুভাশীষে আশির্বাদপুষ্ট করেছে ।
সেইসব দোকানের পুরোনো বইগুলোতে
হয়ত তখন ধুলো জমেছে, পথিক কমেছে ।
দোকানীরা বিরসমুখে অপেক্ষা করেছে ।
প্রযুক্তিপ্রেমীদের ভীড়ে হারানো
ক্রেতাদের পুরোনো মুখ খুঁজেছে।
যারা এই কাঠফাটা রোদের প্রগতিশীলতায়
অপ্রত্যাগামী সময়কে ধরে রাখতে
গতানুগতিকতার ঘর্মাক্ত মুখে হাসি রাখতে
নীরবে যুদ্ধ করেছে ।8 Comments -
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


সুন্দর শব্দ নির্বাচন কবিতাটাকে সুখপাঠ্য করেছে।