Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • Profile picture of প্রদীপ্ত লুব্ধক

    বুদবুদ চিরদিন অপ্রাপ্তই থেকে যায় ।
    দূরে গেলে স্মৃতি মুছে দেয় ।
    বায়বীয় উপস্থিতি শুধুই ভ্রম,
    সাগরের বুদবুদ সাগরেই মিলে যায় ।

    দিনান্তে দৈনন্দিন নীড়ের দ্বারে ফেরা,
    উন্মুক্তকারীর অপেক্ষারত মুখের আশায়,
    নির্বিকার যেখানে নিঃশব্দের ভাষা,
    শীথিল তিমির আনে শীতল প্রলয়।

    নিত্যনৈমিত্তিক নিখুত কুশল নেওয়া,
    যেভাবে কর্মচারী হাজিরা লেখে রোজ;
    কোন ঝড়েই যার বিচ্যুতি ঘটে না,
    সে তো নিঃসন্দেহে মিথ্যা খোঁজ ।

    উড়ে আসা ঝরা পাতা অচীরেই ঝরে পড়ে,
    মরা নদীতে অবগাহন করা যায় না ।
    কিছুই ছিল না যা হারাতে পারে,
    জোর করে কিছুই ধরে রাখা যায় না ।

    6
    4 Comments
    • বুদবুদ… কর্পোরে মিলিয়ে যাওয়া সখ,চমৎকার 💐

    • খুব সুন্দর লিখেছেন।

    • উড়ে আসা ঝরা পাতা অচীরেই ঝরে পড়ে,
      মরা নদীতে অবগাহন করা যায় না ।
      কিছুই ছিল না যা হারাতে পারে,
      জোর করে কিছুই ধরে রাখা যায় না । অসাধারণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar