-
এলো আষাঢ়ের বেলা,
কদম ফুলের সুবাস বাতাসে এলো আষাঢ়ের বেলা,
চারিদিকে জল করে ছলছল হরেক মাছের খেলা।
কালো মেঘে ঢাকে কখনো আকাশ কখনো রোদের হাসি,
পাতিহাস জলে সাঁতারের ছলে সুর তুলে যায় ভাসি।টিপ টিপ বৃষ্টি বাতায়নে দৃষ্টি শৈশবের স্মৃতি ভাসে,
পাঠশালা ছুটি গাঁয়ে কাঁদামাটি এমন আষাঢ় মাসে।
তুলে পদ্মফুল মালা গেঁথে মোরা সুখ কুড়াতাম হেসে,
সময়ের পরে কে কোথায় দুরে সেদিন ফিরে না আসে।রাতের আকাশে ঘুমিয়ে নক্ষত্র গুরিগুরি কালো মেঘ,
হুতুম পেঁচার প্রেম আলিঙ্গন ভাঙলো ঝড়ের বেগ।
বাদুরের জোড়া উড়ে যায় দুরে আপন ঠিকানা খোঁজে ;
কুপি হাতে যায় ঘোমটা পরানো নতুন বঁধূয়া লাজে।ফাঁকা রাজপথ ঘন্টা বাজে তালে গরুর গাড়িটি যায়,
কত অভিমানে জীবনের গানে গাড়িয়াল তৃপ্তি পায়।
দিবস রজনী ছুটে চলা তার একটু সুখের লাগি,
হলোনা সে সুখ সুখে দুখে তার নেই যে কেহই ভাগী।দেয়ালে টাঙানো প্রিয় সে গিটার চেয়ে আছে অভিমানে,
শূন্যতায় রোজ কেটে যায় বেলা বসেনা এ মন গানে।
কার লাগি আর গাইবো গানটি তুলবো গিটারে সুর;
বেলা অবেলায় নয়নের বারি সে যেনো অনেক দুর।হবে অবসান আষাঢ়ে গল্পের যে যার মতোই একা,
ডাকবোনা আর দুখের সাগরে হবেনা কখনো দেখা।
ভুল ভেঙে গেলে যদি মনে পরে আসিও স্মৃতির টানে,
খুঁজে পাবে মোরে পদ্ম ফুলে জলে আষাঢ়ের কোন ক্ষণে।মোঃ নুরনবী সরকার
19 June 2023
11:45 PM
ছবি সংগ্রহঃ অনলাইন
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie
