-
ফেরি করা গল্পগুলি,
ভাসিয়ে দিলাম আজ,ফেরি করা গল্পগুলি সব,
ভেসে যাক যেথা খুশি, থেমে যাক মিছে কোলাহল।
গল্পের চরিত্র ধরে আমি হেটেছি অনেক পথ,
নিশীথ বেলায় একা অশ্রুর খেলায় কত স্নান।মনের অব্যক্ত কথা উঁকি মেরে চেয়েছিল পথে;
সাড়াহীন বেলাশেষে চৈত্রের মাটির মতো মন।
উষা লগ্নের হৃদয়ে,দোলা দিয়েছিল আকুলতা,
তবুও হাসেনি শশী আঁধারেই লুকিয়েছি ব্যথা।আষাঢ়ের মেঘ হয়ে দোলেনা বাতাসে এলো চুল;
আসেনা গন্ধ হেথায়,করেনা মাতাল সে মহুয়া।
নীলাম্বরে চেয়ে চেয়ে শুধিয়েছি নব নব গল্প,
ঠিক যেনো শঙ্খচিল,বোঝেনি গল্পের মর্মকথা।পাষাণ বাঁশিটা তবু,শত ব্যথা সয়ে তোলে সুর;
আঁখি যুগল তাকায়,বুনো হাঁসের রাঙানো পায়ে।
সাগরের তীরে তীরে খুঁজে চলে মুক্তা অবিরত,
মালা গেঁথে রেখে দেয়,স্মৃতিরা বাড়ায় রোজ ক্ষত।এমন হাজার গল্পে,কাঁদে কত মন নিরালায়,
ভাসিয়ে দিলাম তাই,একা নয় এটাই জীবন।
আবেগী মনের প্রান্তে,কখনো ভুল স্বপ্নের জন্ম;
মুকুলেই ছিড়ে ফেলি ভেসে দেই দুর অজানায়।এ সুন্দর পৃথিবীতে,যা সুন্দর তা সবার নয়,
ভালোলাগা ভালোবাসা,ভাঙে গড়ে স্বার্থে ক্ষণে ক্ষণে।
দূর্লভ প্রকৃত মন জীবনের পথ এলোমেলো,
মুছে ফেলে বিষন্নতা,ভুল পথ ভুলে একা চলো।মোঃ নুরনবী সরকার
21 June 2023
09:10 PM
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie
