Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 12 months ago

    টোপর পরা বুলবুলিটা,
    (ছড়া)

    কাঁঠাল পাতার নৌকা খানি
    জল তরঙ্গে দোলে,
    মেঘের আড়াল সূর্যি মামা
    ময়ুর পেখম খুলে।

    মাছ রাঙা’টা লম্বা ঠোঁটে
    দেখছে পুকুর জলে,
    মিটবে পেটের ক্ষুধা যদি
    মলা ঢেলা মেলে।

    টোপর পরা বুলবুলিটা
    যাচ্ছে বিয়ে বাড়ি,
    সাজনা তলায় বসে বঁধূ
    সয়না যেনো দেরি।

    সানাই বাজায় দোয়েল পাখি
    গীত গেয়ে যায় টিয়ে,
    মন আনন্দে নাচে ঘুঘু
    ধুমধামে হয় বিয়ে।

    মোঃ নুরনবী সরকার
    25 June 2023
    01:40 AM

Skip to toolbar