-
মানবতার প্রাচীর,
থেমে গেলে কোলাহল,নক্ষত্র চেয়ে রয় আকাশে,
ব্যস্ত নগরীর প্রান্তে,জীবনের আর্তনাদ তবু।
ক্ষুধাময় পৃথিবীতে উলঙ্গ শিমুল সম কিছু,
আগামী দিনের স্বপ্নে নিজেকে সাজায় মধ্যলোকে।পথ শিশুদের চোখে চাঁদ যেনো রুটি’র মতোই;
নেত্রজলে চেয়ে থাকে সহানুভূতির আশায় রোজ।
কলমের পরিবর্তে হাতে নেয় অস্ত্র কিংবা নেশা;
যুদ্ধ’টা বেঁচে থাকার,বঞ্চিত সমাজে স্রোতে ভাসা।তারা কারা?আমাদের,ভাই বোন কিংবা প্রতিবেশি,
একই পতাকা তলে এক মানচিত্রে জন্ম তার।
রাতের নগরী দেখে জীবন্ত শ্মশান মনে হয়,
মনে হয় চুয়াত্তুর,হেরে যায় মন্যুষত্ব সেথা।প্রতিটি জীবনে আছে হাজার উপন্যাসের গল্প,
তিমির দুয়ারে বসে তিলে তিলে মুছে যাচ্ছে সব।
এক মুঠো ভাত শুধু,চাহিদাটা খুব বেশি নয়;
মানবতার প্রাচীর খুলে দেই তাদের প্রবেশে।এক সুরে বলি সবে আমি আমাদের মিলে তবে,
করূনা নয় কর্তব্য,অনিন্দ্য হোক প্রতিটি প্রাণ।
আমাদের মানচিত্র গড়ি মোরা ক্ষুধামুক্ত সদা;
হাতে হাত কাঁধে কাঁধ মুক্ত হেসে জীবনের সাধ।মোঃ নুরনবী সরকার
26 June 2023
01:55 AM
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie
