-
বাতাসে ভাসাই ব্যথা,
জানিনা কখন হারিয়েছি তারে একটু একটু করে,
চৈত্রের দুপুর আষাঢ়ের ঝড় ফাগুনেও একা দুরে।
যে বেনু বেজেছে নির্জন নিশিতে বিভোর সুরের টানে,
এখনো সেভাবে বেজে ওঠে বেনু বিফল সকল মানে।পাপড়ি মেলায় টগর চামেলি আকাশে তারার মেলা,
কতো প্রজাপতি উড়ে আসে রোজ আঁখি তার পথ ভোলা।
ধবল নিশিতে খুলে বাতায়ন দু-হাত বাড়িয়ে থাকি,
মুঠো ভরা আলো কারে দিব বলো নীরবে দিয়েছে ফাঁকি।হাজার স্বপ্নের মালা গেঁথে মন গুমরে কাঁদছে একা,
ভাগ্যের রেখায় নেই যে মঙ্গল শুধুই শনি’তে আঁকা।
অবারিত পথে শ্যামলী বঁধূর ঘোমটা উড়ছে বায়ে;
দেখেছি তাহারে এমন রূপেই জল ঝরে চোখ দ্বয়ে।ফড়িং উড়ছে জোড়ায় জোড়ায় পাখিরা ফিরছে নীড়ে,
ছোট পাখি ডাকে কিচির মিচির ভাবনা হৃদয় দ্বারে।
আমারে করেছে বিরাগী যে জন আমি গাহি তার গান,
সুখ কামনায় বিধাতারে বলি করো না কখনো ম্লান।সইবো কেমনে ভালোবাসি যারে যদি সে কখনো কাঁদে,
পিনাক পাণিতে তার ও দ্বিগুন দেখলে ক্ষণেক বাদে।
চোখ ভরে যেনো দেখি তার সুখ নাইবা হলো সে মোর,
একদিন যে’বা ভালোবেসেছিলো বলবো কেমনে পর?রাখতে পারিনি তার মতো করে তাই বুঝি গেছে চলে,
ভালোবাসা মানে শুধু কাছে নয় ত্যাগেও সুখ যে মেলে।
তাই ভেবে আজ বিহঙ্গের মতো সুদূরের নীলে কথা;
একতারাটায় সুর তুলে তুলে বাতাসে ভাসাই ব্যথা।মোঃ নুরনবী সরকার
05 July 2023
01:45 AM
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie
