-
আমার আছে বড় একটি ফুলবাগান
কাব্যের জলসিঞ্চনে এখনও তা সতেজ রেখেছি।
যদি নিজের জন্য কোন ফুল চাও
সানন্দে তুলে দিতে পারি উপহার,
দিলে আমার কমে যাবে না।
বরং আবার ফুল ফুটে গতিশীল থাকবে বাগান।
আর যদি চাও চুরি করে নিতে,
কাাঁটায় বিদ্ধ করতে একটুও বাধবে না জেনে রেখো।
.আমার আছে বড় একটি ফুলবাগান
তবু তোমার বাগানের একটিমাত্র ফুল আমায় দিও।
আমার বাগানে তাকে বপন করব।
বিক্রি করে নয়, সম্প্রদান করেই দিও।
অনুরোধ ফেলতে অপারগ হয়ে, বা
ক্ষতি ভেবে আপোষ করে নয়।
স্বাধীন ইচ্ছা হলে তবেই অর্পন করো।
আর্থিক মূল্য হিসাব না করে,
অথবা অপরাধবোধে পীড়িত না হয়েই দিও।
শুধুমাত্র আমি চেয়েছি বলে নয়।
আর যদি তা না পারো,
ওরিগামী করে বানানো
কাগজের ফুল দেওয়ার কথা ভুলেও ভেবো না।
ইনফরমেশন কাসকেডে অন্ধের মত
আমি তাকে জীবন্ত ভেবে গ্রহণ করব না কখনই।
যাচাই করে দেখে নেব অবশ্যই।
যদি টান পড়লে ফুলের ভাঁজ খুলে যায়,
বাতাসে উড়ে এসে কাগজ এসে পড়ে আমার মুখে,
সে কাগজ কুঁকড়ে ছুড়ে ফেলতে
আমার দেরী হবে না একটুও।
সে যত ভালো কাগজই হোক।
সুসজ্জিত ফুলদানীতে রাখতে পারব না।
.যদি তোমার ঊষর বাগানে
মধু নিঃশেষিত শুকনো ফুল পড়ে থাকে,
অথবা অঙ্কুরে পচন ধরা কোন অপরিণত কুঁড়ি,
তবে শুধু বাগানের একটুখানি মাটিই দিও।
মরা আগাছা ভরা পাথুরে মাটির খন্ড নয়,
পৃথিবীপৃষ্ঠের নিরাভরণ কাদামাটির মত মাটি
যাতে কোন ছাপ রাখা যায়,
বা ঝুরঝুরে শুষ্ক কিছু মাটি,
যার ভেতর অন্তর্নিবেশ করা যায়।
হয়ত তাতে কোন জীবিত কীটপতঙ্গ থাকবে।
সেও ভালো, ফুল চেয়েছি বটে,
তবে ফুলের অতটাও প্রয়োজন নেই আমার।
কারণ, আমার আছে বড় একটি ফুলবাগান।3 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


শব্দের নিপুন বুননে লেখা দারুণ একটা কবিতা!