Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • “আলোর খোঁজে”

    আর কিছু খুঁজিনি আমি আজীবন শুধু আলো ছাড়া,
    পাথর শুধু ভাঙতে চেয়েছি গলানো ছাড়া ।
    খুঁজতে খুঁজতে অধীর হয়েছি হারাতে চাইনি বলে,
    খুঁজব না ভেবে পালিয়েছি সদা সহসা খুঁজে পেলে ।
    কেন্দ্র বাঁধনে সরণ সাধনে পরিধি করেছি বরণ
    বিস্মরণেও চিরন্তন তার আলোক বিচ্ছুরণ ।
    প্রখরদীপ্ত আলোকবিন্দু সাগরতলে রেখে,
    নিয়ত খুঁজেছি প্রতিবিম্ব কুড়ানো নুড়ি থেকে।
    মহাগগনে মার্গ ছিল যে নক্ষত্রের আভায়,
    বজ্রকঠিন শুভ্র আলোক বৃথাই খুঁজেছি ধরায়।
    আলোক থেকে সঞ্চারিত আলোকপিয়াসী রুচি,
    লালন করেছে অন্ধকারে উপস্থিতির শুচি ।
    জলপৃষ্ঠে ঊর্মিবৃত্ত যেমন সম্প্রসারণশীল
    অনুরণন তেমন আমার চেতন থেকে নিখিল ।
    যে আলোকে ধারণ করে আমার নিত্য প্রবাহ
    শেষ নেই সে খোঁজের আছে শুধুই আরোহ ।
    বহুরূপে সেই আলোরই করেছি সুক্ষ্ম অন্বেষণ
    স্বচ্ছতাসেবী সত্যশৌর্য পেল না তাই ভূষণ ।
    স্রোতমুখী সব বিচারবোধ সতত উপেক্ষায়
    জীবন গেল জীবনবিমুখ ভাটার অপেক্ষায়।
    হারানোর ভয় জয় করেই নতুন পঙক্তি সাজাই
    খুঁজে পাওয়ার খুশির তরেই বারবার আলো হারাই ।

    7
    4 Comments
    • শব্দ ব্যবহারের ভিন্নতা কবিতাটায় ভিন্নমাত্রা যোগব করেছে। সুন্দর!

    • হারানোর ভয় জয় করেই নতুন পঙক্তি সাজাই
      খুঁজে পাওয়ার খুশির তরেই বারবার আলো হারাই । অনবদ্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শব্দনাব্য আলোক কাব্য
      প্রদীপ্তলুব্ধক সম্যকভাব্য

Skip to toolbar