Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • Profile picture of প্রদীপ্ত লুব্ধক

    হয়ত আরো শতবার
    চেনা সেই স্বর
    শুনে একইভাবে চমকে যাব।
    জানি আরো একবার
    হাতে লেখা অক্ষর
    দেখে একইভাবে থমকে যাব।

    শেষরাতের নিঃশব্দ আবেশে
    ভাষাজয়ী কোন হৃদয়াকাশে
    রংধনু হয়ে যদি ভেসে থাকি;
    কুসুমবাগান থেকে ফেরা
    পৃষ্ঠা পত্রপল্লব ঘেরা
    সবুজাভ নীল পত্রালাপের প্রত্যাশা রাখি।

    দূরাগত ঊষার বাতাসে
    রঙিন কলম পরশে
    দাগ যেন চমকেছে ময়ুরপচ্ছের মত।
    স্বপ্ন দেখে জেনেছি
    সাদা খাম পেয়েছি,
    মন তাই অজান্তেই অপেক্ষারত।

    7
    4 Comments
    • সব ভালোলাগা শব্দে প্রকাশ করা যায় না!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar