Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    2 years, 10 months ago

    অমৃত
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    মহাজগতের অধ্যায় যাবে চুকে।
    ঢং ঢং রবে জীবনের ঘড়ি থেমে যাবে ধুঁকে ধুঁকে।
    তোমারে লইয়া অগণিত প্রেমবানী-
    জমানো রইবে বুকে।

    প্রদীপের শিখা হারা হয়ে যাবে জ্যোতি।
    থেমে যাবে ক্রুর ব্যথার আগুনে হৃদয়ের ক্ষয়ক্ষতি।
    তোমায় চাহিয়া কামনার শিখা তবু-
    কমবেনা একরতি।

    নিদ্রাবিহীন সহস্র নিশি পরে,
    তৃষার্ত আঁখি তৃষ্ণা লইয়া নিভে যাবে চিরতরে।
    তোমারে দেখার তৃষ্ণা রইবে তবু-
    নয়নের অন্দরে।

    ০২.০৮.২০২৩
    ২২.০৩

    9
    8 Comments
    • “নিদ্রাবিহীন সহস্র নিশি পরে,
      তৃষার্ত আঁখি তৃষ্ণা লইয়া নিভে যাবে চিরতরে।
      তোমারে দেখার তৃষ্ণা রইবে তবু-
      নয়নের অন্দরে”

      মুগ্ধতা ও ভালোবাসা জানাই প্রিয় এমন সুন্দর অনুপম একটি লেখা উপহার দেয়ার জন্যে…

    • ওয়েলকাম ব্যাক।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লিখেছেন

      • অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এমন আন্তরিক মূল্যায়নের জন্য। ❤️☺️

Skip to toolbar