Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    2 years, 10 months ago

    অকৃতজ্ঞ

    সৃষ্টির সৃষ্টি নীলাভ আভায়
    আশ্রিত বাহু তল
    অভীষ্ট মোরা স্নিগ্ধ পরশে
    সুশান্ত আশ্রয়স্থল।
    সদা নিত্য কভু অনুযোগ
    বিষম ততত্ত্ব ছল
    উচ্চ আকাঙ্খা অধম অন্তর
    কাঙ্ক্ষিত লক্ষ্য বল।
    অবলুপ্ত প্রীতি মনুষ্য নীতি
    সীমান্ত সমীরণ
    মলিন চরণ বৃত্ত প্রত্যয়
    পৃথকী সৃষ্টি স্মরণ।
    অগ্রাজ্য বিধির বর্ধিত নীতি
    তপ্ত লহরী পণ
    যৌবন জীবন ধাবিত পবন
    খুজে অমূল্য রত্ন ধন।
    সায়াহ্নে এ পাথর বিদীর্ণ আঁচর
    অপরিমিত সৃষ্টি ভার
    কাম্য সাধন সানিধ্য তাঁর
    সীমাহীন অন্ত ম্লান।

    সুহাস বি গমেজ
    ৮/৮/২৩

    5
    5 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar