Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    সেদিন গোধূলি বেলা,

    সেদিন গোধূলি বেলা,বয়ে চলা নদীর কিনারে,
    শৈশরের কতো স্মৃতি দোলা দেয় কাছে ডাকে ফিরে।
    পুরাতন বট বৃক্ষ,গোয়ালের হাড়ি পাতা দই,
    মাঝিদের কন্ঠে গান,হারিয়েছে সব দেখা কই?

    বাউলের ভরা কন্ঠ,গানে গানে চোখে আনে জল,
    ঘাটে বাঁধা খেলাঘর,ভেঙে গেছে সব নদী তল।
    গোয়ালীর সে ঘন্টাটি,বাজেনা কথা’র তালে তালে,
    ঘটি পানি দূর্বা ডগা,তাতে গরুর ঔষধ মেলে।

    লাল শাড়ি লাল ফিতা,বসে থাকা সেই বিন্দু মাসি;
    জানিনা কোথায় আজ প্রেমান্ধ হৃদয় মুখে হাসি।
    হারিয়েছে ভালোবাসা,তবু তাতেই চির কুমারী,
    বট তলে সারাদিন,খোঁজে রোজ ওপারের তরী।

    দু টাকায় হাতি ঘোড়া!বাতাসার দোকানিরা কোথা?
    ফেরি করে সারাদিন চোখ জুড়ে কত স্বপ্ন গাঁথা।
    পাড়ায় পাড়ায় রোজ, কতো কিচ্চা গানের আসর,
    শুধু আছে নদী আর,চৈত্রে ভাসমান বালুচর!

    ডুবে গেলে সৃর্যি সেথা,স্তব্ধ চারিদিক আঁধো ছায়া ,
    পুরনো স্মৃতির ঘোর কাটেনা এখনো সেই মায়া।
    জীবনের প্রয়োজনে সহপাঠী সব কে কোথায়,
    হাটু জলে মাছ ধরা দু-ফোঁটা জলে গাঁথা ব‍্যথায়।

    ঘুরেছি অনেক পথ ব্রহ্মপুত্র নদ কে ভুলিনি,
    ভিজে নেই মাথা জলে এ তূপ্তি অন‍্যখানে মেলেনি।
    চাঁদের ছবিটি জলে,থেকে থেকে ছোট পাখি ডাকে,
    অনেক পথের শেষে মন সে মায়ায় পড়ে থাকে।

    মোঃ নুরনবী সরকার
    09 August 2023
    12:10 AM

Skip to toolbar