-
যোগী
———-
ভিতরে এক পাগলের বসত?
নাকি পাগলরূপী যোগী।
মাসহীন কংকালহীন এক,
তনুসাগরিকার ত্রিকোন ভেদী।
সুচারু এই রত্নাধারের,
নিযুক্ত সে প্রহরী।চিরন্তন স্বত্তার অনন্য সৃষ্টি সে-
নশ্বরের আঙ্গিনায় একক মৃত্যুঞ্জয়ী।
বিষরূপ সুরা কখনো সুরারূপ বিষ পিয়ে,
চক্রবন্ধি ভোগী যেন পরক্ষণেই ত্যাগী।
সদা জাগ্রত সচেতনে অবচেতনে,
প্রজ্জলিত অফুরান দীপ সে একরোখী।ভিতরে এক পাগলের বসত?
নাকি পাগলরূপী যোগী।
ষড় ইন্দ্রিয়ের সে অন্ত বিন্দু,
ভব মায়ার জাল ছেদি-
যোজনে বিয়োজেনে –
সে ই শেষ অনুরাগী।==মো। দানিয়াল আরাফাত
8 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123


“ভিতরে এক পাগলের বসত?
নাকি পাগলরূপী যোগী।” অনবদ্য লেখা। শুভেচ্ছা ও স্বাগতম জানাই কবিকে। কবির আরো লেখা পড়তে চাই।