Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    2 years, 9 months ago

    স্মৃতিময় গীতিকাব্য
            – পি কে সরকার
    মেঘে মেঘে  ডেকে ডেকে,
    কে যাও শূন্যে মিলে,
    পাগলপারা গীত নৃত্যে,
    রুদ্র তাণ্ডব বিজলীতে,
    কে মোরে ডাকো বারে বারে,
    রুদ্র প্রেমের মলয় বায়ে,
    আন্দোলিত করিছো মোরে।
    হঠাৎ আলোর ঝলকানিতে,
    দৃশ্যপট অদৃশ্য করে,
    কেনো ডাকো বারে বারে,
    গোচরে না না অগোচরে।
    স্মৃতিময় ধূলিধূসর গীতিকাব্যে,
    ধূলিঝড়ে স্মৃতিরা উঁকি মারে,
    প্রেমময় বেদনার সুরে সুরে,
    মহাতরঙ্গ প্রেমের মহারণ্যে।
    বিকর্ষণের হিল্লোলে,
    আকর্ষণের কল্লোলে,
    ক্ষুদ্র প্রাণের রুদ্র প্রেমে,
    তাণ্ডবলীলা সাঙ্গ করে,
    আঁধার আলো নবারুণে।

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar