Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    2 years, 9 months ago

    তারপর
         – পি কে সরকার
    সময় অতি অল্প,
    যেতে যেতে হবে গল্প।

    কল্পতরু….
    বেড়েই চলেছে সল্প সল্প,
    স্বপ্নেরা মেলেছে ডানা,
    আমার থামতে মানা।
    সফলতা ঐ যে একটু দূরে,
    হাতছানি দিয়ে ডাকছে মোরে।

    অনেক কথা…
    অনেক গল্প তো হলো;
    আমার সফলতা দেখবে চলো।
    এই যে সফলতার শীর্ষে;
    আমি দাঁড়িয়েছি শৌর্যে।
    দেখ দেখ আমার পরাক্রম,
    কত বড়, কত দীর্ঘ ক্রম;
    এসব মানুষ…
    সবাই আছে অপেক্ষায়,
    আমার কাছে আসা
    চারটিখানি কথা রে ভাই।

    হুমমম…
    দেখলুম রে ভাই;

    কত বড় সাহস…
    আমায় ডাকছো ভাই,
    এতো দুঃসাহস থাকতে নাই।

    দুঃখিত স্যার….
    আমার ভুল হয়েছে স্যার।
    আপনি কত বড় মানুষ!
    এত এত সফলতার উড়ছে ফানুস।
    কিন্তু স্যার….
    তারপর….!!

    কি, তারপর?

    সফলতা তো পেয়েই গেলেন,
    তারপর, কি হবে?

    তারপর….
    রাজ করব…
    বিলাস সাগরে ভাসবো,
    আভিজাত্যের বীর্যে হাসবো,
    এ ধরার যত সুখ…
    চেয়ে আছে আমার দিকে করে মুখ।
    আমার পদতলে’ জায়গা একটু পেলে,
    ধন্য ধন্য করবে, এ সব সুখদলে;
    সুখেরা করছে মাথা নতো,
    এ কথা বুঝবে না….
    আছে যারা তোমার মতো।

    স্যার, তারপর…
    সময় যে চলেছে বয়ে,
    নিতে সবারে মৃত্যু দ্বারে।
    স্যার, তখন কি হবে?
    সফলতা কি পারবে বাঁচাতে?

    তখন, তারপর……..???

    8
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar