-
* আমি সেই অভিমানী/ আমি সেই হতভাগা মন/ কখনো পড়লে মনে/ লিখো তুমি যাখন তখন *
অভিমানী তোমার কাছে চিঠি/রাগ করেছো বুঝি? রাগ করো না।
এখনো ঘাসফুলে শিশির জমে
হাস্নাহেনা গন্ধ ছড়ায়
কালো কাক কার্নিশে বসে ডাক দেয় প্রত্যুষে
আমারো ঘুম ভাঙ্গে; তোমার কথা? সেও
মনে পড়ে ঠিকই; কিন্তু লেখা হয় না!
হ্যাঁ, আজই লিখলাম, অনেকদিন পর বলতে
পারো। ভুলে গেছি ভেবেছো? অমনটা
ভেবো না; ফুলেরা দুঃখ পাবে।
তুমি কবিতা ভালোবাসো
কবিতা তোমার সত্ত্বা
কবিতা আমারো সত্ত্বা
আমরা যুগলবন্দি কবিতায়।
তবুও টেলিফোন ডেড; পিয়ন আসে না
আজকাল;
বসন্ত পেরিয়ে ঝড় নামে
আমরা বিচ্ছিন্ন আজও।
রাগ করেছো বুঝি?
রাগ করো না।
* আমার লেখা প্রথম কবিতা; প্রথম বইয়ের নাম কবিতা। রচনা কাল: ডিসেম্বর, ১৯৮২। বইটি বেরোয় ১৯৮৮ সালের বইমেলায়। এলোমেলো জীবনযাত্রার কারনে বইটির কোনো কপি আমার কাছে নাই। বন্ধুদের কারো সংগ্রহে থাকলে জানাবা; আমি কপি করে নেবো।2 Comments
Friends
Mohammad Hasan
@mohammad-hasan
Musfirat
@musfirat
Bogdan Fuller
@bogdanfuller
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Diponkor Sharma Partho
@parthodip218
Mojib Rsm
@mojibrsm
Jack Sparrow
@jack
A K Sarker Shaon
@aksarker
মো: কাজিমুল ইসলাম
@kajimul



সুন্দর