-
তোমার অপেক্ষায়…
তোমার অপেক্ষায় থেকে থেকে আমার শরীর ও মনে শ্যাওলা জমেছে,
স্যাঁতসেঁতে একটা গন্ধকে আঁকড়ে ধরে,
দিনের পর দিন পাড় করে চলেছি আমি।
কত আগন্তুক এসে
আমার এ শ্যাওলা পরা দেহ-মনকে ঘষেমেজে
ব্যাপার উপযোগী করে তুলতে চেয়েছে,
দিতে চেয়েছে তোমাকে ভালোসার অভিশাপ থেকে আমরণ মুক্তি,
প্রতীক্ষার পলকহীন চোখে আঁকতে চেয়েছে হাজারও রঙিন স্বপ্ন,
বারংবার ভাসাতে চেয়েছে প্রেমের বানে।
কিন্তু আমি তাদের অবলীলায় ফিরিয়ে দিয়েছি,
তোমার ফেলে যাওয়া বাক্স বাক্স স্মৃতি আগলে-
মনের ঘরে তালা এঁটে,দেখিয়ে দিয়েছি সদরদরজা।
ওরা না জানুক আমি তো জানি,
এই শ্যাওলাগুলো আমার কত প্রিয়!
কত বর্ষা তোমার অপেক্ষায় থেকে থেকে কত যত্নে এগুলো জমিয়েছি আমি,
কত ভালোবাসায় আগলে রেখেছি নিজের করে।
তুমি না জানো আমিই তো জানি,
কেবল মাত্র তোমার স্পর্শেই এ শ্যাওলা গুলো ফুল হয়ে ফুটতে পারে,
বসতে পারে শরীর জুড়ে প্রজাপতির মেলা।4 Comments
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Shoriful Shoron
@shoriful-shoron
আর্য
@arjo
আহমেদ হানিফ
@hanif
পারভেজ মনিরা
@parvez-monera
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Asif Rahman
@asifaaron62
সৈয়দ তারেক শাহরিয়ার
@shahriar-protik


অনবদ্য