-
ভিড়ের মাঝে গা বাঁচিয়ে লুকিয়ে ছিলাম একা,
দিন ফুরানোর আগে আগে পেলাম তোমার দেখা।
হাত বাড়িয়ে দিলে তুমি স্নিগ্ধ আমন্ত্রণে ,
দৃষ্টি গেল দূরাগামী নিবিড় পথের পানে ।
সে পথ যেন অরণ্যতে প্রবেশ পথের মত,
রাতের বুকে রঙিন চুমকি ফুটছে অবিরত ।
নীরব ডাকে অভয় দিয়ে দাঁড়ালে এগিয়ে,
এলো চুলের অস্থিরতা বন্দী করে দিয়ে ।
পথ দেখিয়ে মগ্ন তুমি মানচিত্র আঁকো,
কাকে বলি অধিকারে, “আমায় বেঁধে রাখো!”
অনুসরণ করব তোমায় ভাবি অনুক্ষণ,
লক্ষণের গন্ডী তবু খুঁজে বেড়ায় মন ।
একটি পদক্ষেপে আবার ফিরে তাকাও তুমি,
ব্যাকরণের বোঝায় আমি নুব্জ্য আভূমি।
ভারসাম্য চাইছে যেন বিচিত্র এক বোধ,
পথটি করতে দীর্ঘায়িত, আমার অবরোধ।
অপেক্ষমান দেখি তোমায় দ্বিধান্বিত প্রাণে,
পথের শেষে অনিবার্য বিষাদ অনুমানে।
নিষ্প্রভ প্রদীপে আমি হাতের আড়াল রাখি,
অভাব থেকে মুখ ফিরিয়ে তারার মত জাগি।3 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


শুভকামনা