-
কালো কাঁচে ঢাকা,
(সনেট)কবরী সাজিয়ে সে যে গোলাপি জবা’য়,
চুড়ি বাজে ঝুন ঝুন নেশা ভরা আঁখি;
গোধূলি বেলায় দেখি সোনালী আভা’য়,
মৃদু হেসে চলে যায় প্রিয় সুখ পাখি।
হৃদয় হরণ করে হাসিতেই জয়,
যেতে যেতে বহুদূর তবু চেয়ে দেখি;
ভালোলাগা সে সময় মন জুড়ে রয়,
হলোনা আপন সে যে বারেবারে শিখি।জগতের চোখ বুঝি কালো কাঁচে ঢাকা,
কোথায় সুখের বাস বোঝেনা যে তারা!
খাঁটি মন দেখেনাকো দেখে শুধু টাকা,
হাজারো মনের মাঝে তাই সুখ হারা।
নামিদামি বাড়ি গাড়ি চোখে জল মাখা,
অনেক শেখালো মোরে ক্ষণিকের ধরা।মোঃ নুরনবী সরকার
03 October 2023
11:03 PM
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie
