-
অনুসন্ধানে
——————-
কোন এক গভীরতায়
প্রত্যহ হারায়ে যাই।
এক সুরঙ্গ, অতল ঘন ছায়াময় ;
ভালোলাগা আর দুঃচিন্তার পরত –
যাত্রাপথে আবর্তিত হয়।মঞ্চস্ত হতে থাকে নূতন নাট্য,
মহাসমারহে মেতে ওঠে অভ্যন্তরীণ স্বত্তাগুলো।
চলে সচেতন আর অবচেতনের একাত্ব,
তাতেই জমে ওঠে নিত্য নতুন গল্পগুলো।কোন এক গভীরতায়
প্রত্যহ হারায়ে যাই।
এক অপার্থিব ভুবন, অনুভূতি সর্বস্ব;
ভাঙ্গনে গড়নে প্রতিবারের ধ্রুব সমন্বয়ে-
আলোকিত হয় স্বত্তার একরাশ রহস্য।জমে ওঠে রঙের মেলা,
রঙে রঙ মিশে যায়।
রঙ বেরঙের অনুভুতির মাঝে হারিয়েই,
খুঁজে পাই লুকিয়ে থাকা আমায়।—মো. দানিয়াল আরাফাত
8 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123


মনের বিচিত্র উত্থান পতনে কবিমন আপ্লুত হয়। অভিনন্দন গভীর ভাবনার জন্য।