Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    2 years, 7 months ago

    নবজন্ম
    সুহাস বি গমেজ
    ২০/১০/২৩

    নতুন আলোয় পূর্ণ হোক নবজন্ম তারা
    আলোক রশ্মি দিপ্ত পবন উৎস পুলক দ্বারা।
    আশিয ধন্য সন্ধিপুণ্য প্রজ্বলন প্রদীপ বাতি
    আত্মজ্ঞানে বিকশিত তোমার জীবন জ্যোতি।
    ঐ আকাশে চন্দ্রলোকে হাজার তারার মেলা
    চন্দ্র আলোয় পূর্ন হবে তোমার জীবন ভেলা।
    যবে নম্র তবে চন্দ্র পুস্প কানন ধরায়
    গৌরব মকুট পূর্ন হবে তোমার কীর্তিমায়।
    বাবা মায়ের স্বপ্ন গুলো পুর্ন হবে তবে
    নীল শুভ্র আকাশে যখন রংধনু রবে।

    3
    2 Comments
Skip to toolbar