Profile Photo

মিনহাজ লিমনOffline

  • Minhaz-Limon
  • Profile picture of মিনহাজ লিমন

    মিনহাজ লিমন

    2 years, 7 months ago

    অধম জীবন
    মিনহাজ লিমন

    এই ধূসর কুয়াশায়
    আমি হারিয়ে যেতে যেতে
    ঠিক ঘুরে দাঁড়ায়।।
    চেন পথ গুলো
    গুলিয়ে ফেলতে ফেলতে
    আবারও খুঁজে পায়
    আমার একান্ত পরিচিত গলি।।
    আমার ভিতরের আমি কে
    অনেকবার নির্জনে নির্বাসিত করতে করতে
    আবার স্বরবে ধমকে বলি
    তোর অনেক কথা বলতে হবে
    অনেক মানুষের ভিড়ে চলতে হবে।।
    এইভাবেই প্রতিদিন হাজার বার
    মরতে মরতে বাচিঁ
    এই লুকোচুরি খেলায় হয়তো জীবন
    অথবা যান্ত্রিকতাবাদ
    আমি ঠিক বুঝিনা, ব্যাখ্যা ও করতে পারিনা
    অতটা ভালো গবেষণা আমার নেই।
    চলুক না হয় আরও কটা দশক এভাবেই
    শুধু এটুকু ভেবেই পাড়ি দিচ্ছি
    আমার গোজামিলের অধম জীবন।।

Skip to toolbar