Profile Photo

মিনহাজ লিমনOffline

  • Minhaz-Limon
  • মনের দেশ
    মিনহাজ লিমন
    তোমার মনের দেশে
    শত শত লোকালয়
    কিছু শহর, কিছু গ্রাম
    পাহাড়, নদী সমুদ্র
    আমার কাছে সেখানে যাওয়া
    ঠিক মঙ্গল গ্রহে পাড়ি জমানোর
    থেকে কম কিছু না।
    একটা স্পেস শিপ স্বপ্নযোগে পেলে
    আমি ঠিকই নভোচারী হতাম
    আমার খুব ইচ্ছা তোমার মনের দেশে
    আমার একান্ত পতাকা রাখার।

    3
    1 Comment
  • অধম জীবন
    মিনহাজ লিমন

    এই ধূসর কুয়াশায়
    আমি হারিয়ে যেতে যেতে
    ঠিক ঘুরে দাঁড়ায়।।
    চেন পথ গুলো
    গুলিয়ে ফেলতে ফেলতে
    আবারও খুঁজে পায়
    আমার একান্ত পরিচিত গলি।।
    আমার ভিতরের আমি কে
    অনেকবার নির্জনে নির্বাসিত করতে করতে
    আবার স্বরবে ধমকে বলি
    তোর অনেক কথা বলতে হবে
    অনেক মানুষের ভিড়ে চলতে হবে।।
    এইভাবেই প্রতিদিন হাজার বার
    মরতে মরতে…Read More

  • আজকে আমি যে কবিতা এখানে আপলোড করবো সেটা আমার ছোটবেলার বন্ধু বাপী সাহার উৎসর্গ করে, বন্ধু বাপী মাত্র ৮ বছর বয়সে ঝিনাইদহ -যশোর মহা সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলো, ১৯৯৮ সালের ঘটনা এটা

    গগন
         মিনহাজ লিমন

    গগন তুমি কোথায় গেলে
    ছেলেবেলার গানটা গেয়ে
    খুজি তোমায় রোজ বিকেলে
    সেই পরিচিত পথের বাকে।

    গগন তুমি আসবে ফিরে
    কত অপেক্ষা আমার
    একব…Read More

    5
    2 Comments
  • বর্তমান
    মিনহজ লিমন

    তোমার নৌকো ভরা স্বপ্ন
    আর আমার আকাশ কুসুম চাওয়া
    কাশফুলের বাগান গুলো
    আমার অবহেলা

    মিথ্যে কিছু শব্দ দিয়ে
    ভালোবাসার গল্প লিখি
    তোমার অংক খাতায়

    হিসেব তবে মিলিয়ে দেখ
    সহজ সমীকরণ!
    আসলে মিথ্যে গুলো সত্যি সবই
    বাস্তবতার ভীড়ে

    জল রঙের সেই ছেড়া ক্যানভাসে
    যেমন তোমায় একেছিলাম
    কোন এক চৈতালি ধামারে,…Read More

    3
    3 Comments
  • Profile picture of মিনহাজ লিমন

    মিনহাজ লিমন changed their profile picture

  • আরেক ফাগুন
    মিনহাজ লিমন

    প্রিয় শীত তোমাকে
    অনেইচ্ছাই বিদায় দিচ্ছি
    আমাকে শিখতে হবে
    ভালোবাসার ভাব সম্পসারন
    পাখিদের দানায় লেখা
    ফাগুনী বসন্তের গান
    তোমার সুরেই গাইতে হবে
    টানাপোড়েনের গান
    একটা হলুদ পৃথিবী
    আর যুগলবন্দী মানুষগুলোর
    বাসন্তী ভালোবাসা এক নিমিষেই
    ঘাড়ের রগ চেপে বসে
    নিরুপায় প্রেম শেখা ছাড়া
    এই ফাল্গুনীর হাওয়ায় ট…Read More

    4
    3 Comments
  • বিশ্রাম

    অভিজ্ঞ চোখ দুইটি
    আজ অনেক বেশী ক্লান্ত
    শরীর টা ঠিক মরচে ধরা লোহার মতন অচল
    ভাবছি সব কিছু ভুলে
    বেহিসেবী ঘুম পড়বো
    এক অনন্ত বিশ্রাম

    3
    1 Comment
    • চলার পথে ক্লান্তি এলে জিরিয়ে নিতে হয় কবি, অবসাদে ভেঙ্গে পড়বেন না। শুভ কামনা রইল!

  • (( তাহার ও সনে আড়ি আমার
    তবুও তাহার পানেই চাই,
    বেদনা তাকে দিতে গিয়ে
    আপন আঘাত খায় ))
    – মিনহাজ লিমন

    3
    1 Comment
  • আবেদন
    মিনহাজ লিমন

    বালিকা কার জন্য
    চামড়ার ভাঁজে লুকিয়ে রাখো ভালোবাসা?
    আমি সেই কতদিন আগেই
    তেপান্তরে হারিয়ে গিয়েছি
    যত ছিল লাল আমার
    সবই তো ফিকে এখন।
    এখন আর দরকার হয়না ভালোবাসা টাসা
    অপরিচিত লাগে তোমাদের হাতছানি
    তোমাদের পুরনো বাড়ীটার ঝুল বারান্দায়
    অপেক্ষায় দাঁড়িয়ে থেকেনা খুকী
    আর কড়া নাড়াবোনা তোমার দরজার।

    4
    2 Comments
Skip to toolbar