-
এক হ্রাস ক্লান্তি নিয়ে হাটছিলাম, হঠাৎ ই থমকে যাওয়া, যেন প্রকৃতি আমাকে থামিয়ে দিয়েছিলো, শ্রাবনের মিষ্টি হাওয়ার দোল আঁকিবুকি কাটছিলো আমার চোখে। জানিনা কেন অনেক শান্তিতে চোখ বন্ধ করে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। পাতা নড়ার শব্দ যে কতটা মাধূর্যপূর্ন হতে পারে আমি এর আগে বুঝিনি🌿
আকাশে চোখ পড়তে ই দেখলাম হালকা সাদা রঙের মেঘ ভেসে বেড়াচ্ছে। কোন অজানা কারনেই পা আর আগায় নি প্রকৃতি যেন খুব করে চাচ্ছিলো আমি তাদের মাঝেই থেকে যাই। চার রাস্তার মোড়, একা আমি দাড়িয়ে, এক বুক স্বস্তির অনুভূতি আর কিছু পূণর্তাহীন ইচ্ছা – এমন ক্লান্তিমাখা সন্ধ্যা বারবার বহুবার ফিরে ফিরে আসুক🏵️
ঘড়ির কাঁটা আগাতেই কেমন যেন সব অন্ধকার হয়ে আসছিলো, আবছা হয়ে যাচ্ছিলো ভেসে বেড়ানো মেঘ গুলো, বাতাসের গন্ধরাও কেমন যেন আমাকে ছোঁয়ার বদলে দূরে চলে যাচ্ছিলো💧
হুশ ফিরতেই বুঝতে পারলাম আমি লিখছি – অকারনে অহেতুক কিছু শব্দ😊
6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Md. Safi Mahmud
@safimahmud
md-hujaif
@md-hujaif
Kanej-Roksana
@kanej-roksana
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Md.Jahangir Alom
@jalom2621gmail-com
আইভি হাসান
@ivy_hasan
শহিদুল ইসলাম
@shahidulislam
ইকবাল আহমেদ
@iqbal
Rafiur Nishan
@kurianonolatzi


এই অহেতুক শব্দরা কী দারুণ মায়াজাল তৈরী করে গেলো !