Profile Photo

Legendary POET MD HEDAETUL ISLAM teji kobiOffline

  • tejikobi
  • Profile picture of Legendary POET MD HEDAETUL ISLAM teji kobi

    বাটপার
    মোহাম্মদ হেদায়েতুল ইসলাম

    জাগো বীরেরা জাগো,
    বটপারদের বলো ভাগো,
    বাটপাররা বাটপারিতে সদা থাকে মগ্ন,
    সহজ সরল মানুষগুলোকে পটিয়ে পরে বানায় ভগ্ন,
    বাটপারদের বটপারি করে দাও উন্মোচন,
    বাটপারেরা স্বার্থান্ধ ওরা ভাঙতে জানে মানুষের মন,
    ওরা লোভী ওরা চাটুকর,
    স্বার্থের টানে ওরা আপনাকে করে পর,
    বাটপারদের কথা ও কাজে কোন মিল নাই,
    অন্যের সব হক নষ্টতে বাটপারদের দেখতে পাই,
    বাটপার যারা তারা হলো দু-মুখো সাপ,
    তাদের মুখে সদা হাসি থাকে না কোন চাপ,
    শপথ নিয়ে বীরেরা জাগো বারেবার,
    দেখে নাও কেমনে বাটপারদের বেড়েছে এত বাড়,
    ছদ্মবেশী বাটপারদের মুখোশ দাও ছিড়ে,
    দাও দাও আগুন দাও ঐ বাটপারদের নীড়ে,
    ছল চাতুরিতে ওরা কেন এত মত্ত থাকে,
    ঠকিয়েছে ঠকাচ্ছে ঠকাবে যাকে খুশি তাকে,
    ওঁত পেতে ওরা চক্রান্ত করে অবিরত,
    জানকি সমাজের রাষ্ট্রের বটপারেরা ক্ষতি করে কত!
    হুংকার দিয়ে বীরেরা এই কথাটি বলো,
    বটপারদের নেইকো রেহাই ওদের বিরুদ্ধে যুদ্ধে যাই চলো।

    3
    2 Comments
    • কবিতায় দারুণ একটা প্রাণ আছে! পড়তে পড়তে একটা পজেটিভ ভাইভ আসে মনে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar