Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 9 months ago

    অলস কলম,

    পকেট জুড়ে কলম খানি
    অলস পড়ে আছে,
    লিখতে চেয়ে পারিনা যে
    লিখতে কিছু মিছে।

    লিখতে গেলে উচিৎ কথা
    লোক সমাজের মুখে,
    পিছন থেকে গীবত রটায়
    রক্ত চোখে দেখে।

    জ্ঞানীরা রোজ নীরব হয়ে
    লুকিয়ে রয় ঘরে,
    অত‍্যাচারের ভয়াল থাবা
    চলছে জোড়েসোড়ে।

    কুপির নিচের অন্ধকারে
    হারায় কত শত,
    কে শুনে কার আহাজারি
    নিত‍্য সবে জ্ঞাত।

    চতুর মামার টাক মাথাটা
    আস্ত জ্ঞানে ভরা,
    আপন বাঁচায় নীরব থেকে
    নয়তো সম্মান হারা।

    কুপির আলোর তেজের কথা
    জানি সবাই জানি,
    সে আলোটা পথ দেখায় না
    মন যে অভিমানি।

    মোঃ নুরনবী সরকার
    14 December 2023
    11:07 PM

Skip to toolbar