Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 2 years, 10 months ago

    এমনি এক দিনে আমার বাবার বউ হয়ে এসেছিলেন এক ধনাড্য পরিবারের মেয়ে।যিনি আমার মা।আমার বাবার শিক্ষা আর ভদ্রতায় মুগ্ধ হয়ে কন্যাদান করেছিলেন আমার নানা(মায়ের মামা)।আমার মায়ের বাবা-মা ১৯৭১ সালের বিশাল যুদ্ধে অযাচিতভাবে প্রাণ হারান।মা আর তাঁর আরও দুই ভাই-বোন বড়ো হন নানার বাড়িতে।অর্থ আর প্রতিপত্তিতে ঠাঁসা ছিলো তাদের চৌদ্দ পুরুষ।
    আর আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।পরবর্তীতে তিনি বি,এ, পাস করে সরকারি কর্মচারি হিসেবে যোগদান করেন।কিন্তু অভাব ছিলো তাঁর সংসারের নিত্যসঙ্গী।চার ভাই, দুই বোন আর বৃদ্ধ বাবা-মায়ের সব দায়িত্বই ছিলো বাবার কাঁধে।
    মা যখন বউ হয়ে আসলেন আকাশ থেকে মাটিতে পরার মতো অবস্থা হলো তার।বিছানার চাদরতো দূর একটা তেল চিটচিটে বালিশ পেলেন কোনমতে।তিনি তখন নানাবাড়ি থেকে আনা নিজের শাড়ী বিছিয়ে দিলেন চাদড় হিসেবে আর বালিশে বিছালেন নিজের পেটিকোট।জানিনা সেটা কেমন বাসর রাত ছিলো!
    তবে সুখী ছিলেন আরা আজীবন।বাবা-মায়ের প্রেম ছিলো অগাধ, যা আজও আমি বুঝতে পারি।আমার হাসিখুশি মা বাবা মারা যাওয়ার পর থেকে যেনো হাসি ভুলে গেছেন।আজ তাদের বিবাহের ৩৬ বছর পার হলো।এর মধ্যে একজন চলে গেছেন।আরেকজন প্রতিদিন জানিনা কার পথ চেয়ে বসে থাকেন! তবে তারঁ মুখ চেয়ে বেঁচে থাকি আমরা প্রতি মুহুর্তে।

    সুখপাখি ধরি ধরি করে
    জীবন তরী যায় বুঝি ডুবে
    কোথায় সে লক্ষীময়ীর ঘর
    যেথা মানব অমর হয়ে রয়!

    6
    4 Comments
Skip to toolbar