Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 5 months ago

    বিদায় বেলা,

    আজ বুঝি মোর যাবার বেলা
    দাও গো মোরে বিদায়,
    জগত মেলায় দেখছি যাহা
    কোনো কিছুই মোর নয়।

    যার লাগিয়া কান্দে এ মন
    ভুলবে সেও পরে,
    প্রাণ পাখিটা উড়ে যাবে
    খাঁচা মাটির ঘরে।

    থাকবে শুধু কৃতকর্ম
    দু দিনের এ মেলায়,
    অদৃশ‍্য এক হিসাব খাতা
    শেষ বিদায়ের বেলায়।

    ভালো মন্দ থাকবে লেখা
    হিসাব কড়া গন্ডায়;
    জজ ব‍্যারিষ্টার ঘুষ নেবেনা
    সবাই হবে নির্দয়।

    থাকবে পড়ে বাড়ি গাড়ি
    সিংহাসনটা একা,
    রাজা প্রজা নেই ব‍্যবধান
    মাটির ঘরটা ফাঁকা।

    মাফ করো গো সবাই মোরে
    বিদায় বেলায় বলি,
    শূন্য হাতে যাচ্ছি চলে
    ভালো কিছু করি।

    মোঃ নুরনবী সরকার
    01 January 2024
    09:09 PM

Skip to toolbar