Profile Photo

ফকির ইলিয়াসOffline

  • faqirelias
  • Profile picture of ফকির ইলিয়াস

    ফকির ইলিয়াস

    2 years, 7 months ago

    মূলত দাঁড়িয়ে আছি
    © ফকির ইলিয়াস
    ]]]]]]]]]]]]]][[[[[[[[[[[[[[[[[[[[[[[
    একটি পিঁপড়ে আমার সমগ্র শরীর
    প্রদক্ষিণ করছে।একটি জিরাফ,
    আমার গলার উচ্চতায় মিলিয়ে নিচ্ছে
    নিজের গলা। যারা কন্ঠবিহীন-
    সংগীতের নিদ্রামুদ্রণ নিবন্ধিত হচ্ছে
    তাদের হাতে!

    পৃথিবী মূলত দাঁড়িয়ে থাকে
    মানুষের সমান্তরালে। দিন যায়,
    বছর যায়।সূর্য ডুবে।পুনরায় উদিত হয়;
    মানুষ প্রত্যাশার ডিঙিতে হাল
    ধরে বসে থাকে।

    নতুন মানেই, সাগরের ঢেউ
    নতুন মানেই, পাখির উড়ান
    একদিন ভালোবাসায় উন্মত্ত
    আকাশ, মানুষকে ঢেকে দেবে-
    তা নিয়েই বাষ্পটুকু উড়ে যায়
    অজানা ঠিকানায়।
    #
    নিউইয়র্ক

    3
    2 Comments
Skip to toolbar