Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 5 months ago

    স্বাধীনতা,

    স্বাধীনতা সে শুধুই শব্দে শোনা যায়,
    মানুষ খেকো মানুষ প্রমাণ করায়।
    ওই যে সূর্যটা দেখি আশা জাগে মনে,
    নিরাশায় অস্ত যাবে কেহ নাহি জানে!

    যে আশায় গড়েছি এ স্বাধীন পতাকা,
    সবুজের মাঝে লাল রক্ত দিয়ে আঁকা।
    দেখে যেনো মনে হয় স্বপ্নের ভূমিতে,
    চরণ যুগল দোলে সাধ টুকু পেতে।

    এখনো অনেক বাকি সেদিনের লক্ষ্যে,
    জেগে ওঠে রক্ত কনা যন্ত্রণাটা বক্ষ‍ে।
    আবার চাই যুদ্ধটি অসমাপ্ত যাহা,
    আঁধারের সাথে পাঞ্জা মুছে দিতে তাহা।

    নিত‍্য পণ‍্যের বাণিজ্য উর্দ্ধমুখী দর,
    কালো টাকার পাহাড় যেনো তারা পর।
    ক্ষুধাকাতর অনেক রাখিনা খবর;
    কবে পাব স্বাধীনতা স্বপ্নের সে ভোর।

    অকেজো লতায় ছায় লুকিয়েছে সূর্য,
    ছেটে দিতে ডাল পালা ডাকো রণতূর্য।
    আকাশে বাতাসে আজ উঠুক কম্পন,
    ঘুচে যাক কালো যাহা এই করি পণ।

    মোঃ নুরনবী সরকার
    08 January 2024
    11:16 PM

Skip to toolbar