-
রূপনগরে খুব শীত পরেছে, ১৩° চলে, আমাদের রূপনগরে সকাল থেকে রাত হয় অন্যান্য দেশের মতই। শুধু পার্থক্য একটা জায়গাতেই – আমাদের রূপনগরে ভোরে পাখি কম ডাকে, রাতে কুকুর বেশি ডাকে।
আমাদের রূপনগরের রূপগঞ্জ এলাকার ওসি হান্নান সাহেব আমার চাচা হন, বিশাল ক্ষমতা বাপ রে বাপ। অনেক টাকার মালিক হয়েছেন এই কয়েক বছরেই। উনাকে শুধু জুম্মার দিনেই মসজিদে দেখি আর আমি সরে যাই, আমার পুলিশ ভয় লাগে। উনার এক ছেলে আজিম আর এক মেয়ে নাজিফা, বিদেশ পাঠিয়েছিলেন পড়াশোনা করতে। আজিম ওখানে বিদেশী বিয়েও করেছে, মাশা আল্লাহ। মাঝে মাঝে ওদের সাথে ভিডিও কলে কথা বললে খুব হিংসে হয়। ওদের পিছনে থাকে টরন্টোর ভিউ, আমার থাকে রূপনগরের শহীদ মিনার। এইতো গতকাল, আজিম এর কন্যা সন্তান হয়েছে কানাডাতেই।
আমার অনেক বড় বড় লোকদের সাথেই উঠা বসা আছে, এই ধরুন রূপনগরের রূপপুর ওয়ার্ড এর এম পি মোজাফফর কাকা আমার আরেক আঙ্কেল হন। ওরে বাবা, দাপটে ভরপুর। বলিষ্ঠ নেতা, এলাকার জন্য করেছেনও অনেক। অনেক টাকার মালিক। যে টাকার হিসেব উনি নিজেও জানেন না। মাঝে মাঝে বাসায় বেড়াতে এসে আমাদের ১০-২০ হাজার করে দিয়েও যান। আমার ভাল লাগে উনাকে খুব, সামনে এলেই অনেক উপদেশ দেন। এটা করবি ওটা করবিনা। এই আর কি এবং ঈদগাহের ঈদের নামাজেই দেখি উনাকে। উনার ছেলেরাও বিদেশে, আয়াস আর কাজী। এক মেয়ে হোসনে আপু শুধু আমাদের রুপপুরের কাউন্সিলর পদে দাঁড়িয়ে জয়লাভ করে সেই ভাইরাল হয়েছিলেন।
আমার বড়দের পাশাপাশি ছোট খাটো মানুষদের সাথেও পরিচয় আছে, এই যেমন কিছুদিন আগে আমার এক কাছের বড় ভাই আসাদ, একজন ৯-৬ টা চাকুরীজীবি, উনার সন্তান, ছোট্ট আফনান সুন্নতে খাতনা করতে গিয়ে মারা যায়, রূপপুর হাস্পাতালে মামলাও হয়।
আমার আরেক মামা, জামিল মামা, উনার এক ছেলে সামির ডেঙ্গুতে মারা গেল, কিছুদিন আগে দেখলাম উনি কাদছেন আর বলছেন – “আমরা আমার ছেলেটার জন্য কিছুই করতে পারলাম না”।আমার এক বন্ধুতো রূপনগর এক্সপ্রেসে আগুন লাগায় মারাই গেল গত সপ্তাহ। আহ কি যে কষ্ট পেয়েছিলাম।
আমার আরেক খুব কাছের বোন, অদিতি, রূপবাজারে বাজার করে ফিরে আসার পথে মাথায় ইট পরে মারা যান। রূপনগর জাতীয় ব্যাংক এ কর্মরত ছিলেন। আহ কি সুন্দর ব্যবহার ছিল উনার। মানুষ হিসেবেও ছিলেন যথেষ্ট ভাল।
বুঝলাম না, ছোট খাটো মানূষরা খালি মরে যায় কেন এই রূপনগরে?
রূপকথার এই রূপনগরে আমাদের রূপকার কি সেই ভদ্র পল্লীতে আজ অবধি আটকেই আছেন, যে ভদ্র পল্লীর কথা মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পদ্মা নদীর মাঝি উপন্যাসে?
1 Comment

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
@ashraful710


রূপকথার রূপনগরে শুধু শান্তি আর শান্তি কিন্তু সেটা সবার না। রাজ-উজির আর তাদের তাবেদার যারা তাদের। তারা শুধু প্রজাদের কথা ভাবে, ভাবতে ভাবতে অসুস্থ হয় আর চিকিতসা করতে যায় বিদেশ। শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে কিন্তু তাদের কোন সন্তান কেন যেন রূপনগরে পড়তে চায় না! ছোট খাটো মানুষরা মরে গেলেও খুব বেশী তো কিছু যায় আসে না! কারণ মৃত্যু তো স্বাভাবিক। হোক না সেটা অস্বাভাবিক মৃত্যু।