Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • পুরোনো বই এর ধুলোডুবি সেল্ফ
    অযত্নে রাখা নীল রঙের এক ডাইরি এককোনে লুকিয়ে
    আমি থমকে যাই ঠিক এখানটাই
    এক নিস্তব্দ রাতে হাতে তুলে নিই বিনামূল্যের এই রোজলিপি
    কোন এক কিশোরীর লুপ্ত স্মৃতি
    সে অন্য কোনো চোখে কিভাবে পৃথিবী দেখেছিল
    তার সাথে নয় তার জন্য জাগে রাত আর তাঁরা
    ফুরোয় না তবুও মুগ্ধতার পদাবলী
    আমি ও ভাসি সেই হাসি-কান্না অজস্র অনুভূতির স্রোতে
    ভাসতে ভাসতে ক্রমশ থেমে স্রোত
    এতো সেই চিরচেনা নয় , অন্য পৃথিবী
    কোনো এক লুব্ধক এর হাতে হারিয়ে যাওয়া কৈশোর
    আঁধারের কাহিনী যেন রক্তে লেখা
    ধীরে ধীরে ভেসে যাওয়া নিয়তির পথে
    নোনা জলে ভেজা অস্পষ্ট শব্দে তারই ছবি
    সেই রাতে মেঘে ঢাকা তারার
    আমি ভাবি , ঠিক কতটা বিষাদ-বেদনা
    এই ডাইরিকে নীলবর্ণ করেছে।

    9
    3 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar