Profile Photo

Masum Abdullah KasemiOffline

  • Masum-Abdullah-Kasemi
  • Profile picture of Masum Abdullah Kasemi

    Masum Abdullah Kasemi

    4 years, 11 months ago

    তুমি আমার মা
    মাসুম আবদুল্লাহ

    তুমি আমার জীবন-মরণ
    তুমি আমার ত্রি-ভূবন।

    তোমার রক্তরেণুতে সূচনাবাস
    তোমার উদরে দীর্ঘ দশ-মাস।

    তোমার লহু মেখে বেঁচে থাকা
    তোমার শ্বাস-প্রশ্বাসে দম ফুকা।

    তোমার ধৈর্যে দুনিয়ায় আসা
    তোমার মায়ায় জন্ম-সুখে ভাসা।

    তোমার উষ্ণ পরশে চোখ খোলা
    দুধের ধারি চুষে-শুষে জীবন মেলা।

    তোমার কোলে বেড়ে ওঠা
    নকশি আঁচলে স্বপ্ন-আঁটা।

    তোমার মুখে ভাষা শেখা
    আঙ্গুল চেপে হাঁটার দেখা।

    তোমার সাধনায় জীবন গড়া
    তোমার যত্নে সফল স্বপ্নে চড়া।

    তোমার দোয়ায় জীবন সর্ব-সেরা
    বিদ্যা-বিত্ত সব সাজানো পসরা।

    তোমার খুশিতে জান্নাতের দেখা
    তোমার সন্তোষে ভাগ্য লেখা।

    তুমি আমার জনম দুখিনী ‘মা’
    তুমি আমার স্বর্গ তিলোত্তমা।

    

    তুমি আমার মা

    মাসুম আবদুল্লাহ
    বনশ্রী, রামপুরা-ঢাকা

    ১৩/০৭/২১
    মঙ্গলবার
    বিকাল ৩ : ২৫

    5
    3 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar