Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 2 years, 8 months ago

    নীড়ভাঙ্গা ঝড়ে ডানা ভাঙা পাখি
    মুহাঃ হাবিবুর রহমান
    তারিখঃ ৪/৩/২০২৪

    বিরহের অনলে পোড়া দুচোখে নেই আলো
    সুখ হীন হৃদয়ে শুধু অমানিষার ঘোর আঁধার কালো,
    হারা বেদনায় সাথী হারা হলে সে খবর কষ্টের নদী
    নীড়ভাঙ্গা ঝড়ে ডানা ভাঙা পাখি আবার উড়বে যদি,
    মাতাল বসন্তের বাউল বাতাসে ভেসেছি দুটি প্রাণ
    আজ কুসমে কুন্তলে কপলে জাগে মুক্ত স্বপ্নের গান,
    ঢেউ ওঠে বুকের সায়রে নষ্ট সময় ভেবে
    তবু মুগ্ধ আনন্দে কেটে যায় বেলা সুখ অনুভবে,
    হারিয়ে পাবনা জানি সে কথা তাতে কিই বা যায় আসে !
    আশায় ভরা মন মননে, স্মৃতির শব্দ বুননে মাতি কবিতার উল্লাসে
    পেয়েছি তোমার অবহেলা কতো তবুও বেসেছি ভালো
    এ হৃদয় মন্দিরে তব রঙিন ফুলে বাসরের আলো ঝলমেলো,
    সুখের ছবি আলিঙ্গনে কাটে সময় সঙ্গমে ধরনীর প্রহর জুড়ে
    সে খবর তুমি রাখনা জানি, ঢেউয়ে সৈকতে শত ভাডনের ভীড়ে,
    নিদ্রাহীন চোখে ফাগুন রাগে বাসন্তী মেলায় ফুলেল কাননে খুশী
    অপেক্ষার ডালি সাজিয়ে রই চেয়ে কবে খখন ফিরবে উর্ব শি?
    ভাবনায় তুমি চেতনায় মিশে হর রাত-দিন করি পার
    দূরে রও সুদূরের সখি, না বলায় থাক মনের কথা, তোমার আমার!
    স্বপ্ন গুলি নির্বাসনে চিরদিন মরুপ্রান্তরে বাঁধা অটুট বন্ধনে
    আখির আড়ালে লুকানো শুণ্যতা ঝরে যাক শত ক্রন্দনে!
    ফিরলে এ বুকে রাজবেশে তুমি, ওগো সুখের সারথী আজ এই বেলা
    মোর সুধা পানে যৌবনে মাতো, অন্তর পুষ্পিত আগ্রাণে উতলা
    সুখালিঙ্গনে মথিত করো মোরে কোন বাঁধা নেই মনপ্রাণে
    হৃদয়ের সুধা পান করে নাও মিটাও জ্বালা বিরহের, নিরব লগনে
    তোমাতে বিলিন হয়ে মিলেমিশে একাকার
    অন্তর জুড়ে তুমিই থাকো সংগোপনে প্রেম আমার!

    8
    4 Comments

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar