Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • অদ্ভুত এক পূর্ণতায় ভরে ছিল মন,
    বিকাল রাঙাত যখন নিবিড় সূর্যকুসুম।
    ডানা মেলে উড়ে যেত গাছের চূড়ায়।
    এমনই বসন্তের আগমনী হাওয়ায়।
    কতদিন কতবার ধরে তারে রেখেছি,
    বইএর পাতায় গণিত খাতায় বেঁধেছি।
    হারানোর ভয়ে বাড়ায়নি পা অজানায়,
    আদর্শতত্ত্বে ভীত ঔচিত্যে মগ্ন ভাবনায়।
    বলাকামন সমুদ্রে কখনও করেনি স্নান,
    অসীমতাকামী স্ফুলিঙ্গ লয় পেয়ে ম্লান।
    পাহাড়ের টান ভুলে সুদূরপিয়াসী আর্দ্রতা,
    প্রথাগত সুখে ঘরবাঁধা পাখি আবৃতা ।
    ক্যালেন্ডার বদলায় তবু মন প্রতিদ্বন্দ্বী,
    আম্রমুকুলের সুগন্ধে হারানো অলিন্দে বন্দী।
    যন্ত্রে এখন শুধু ইটপাথরের কারুকার্য,
    ভেজা সিমেন্টের গন্ধে নেই আলোর ঔদার্য।
    রোদজ্বলা শিমুলডালের বাউন্ডুলে পাখি ,
    পেশাজীবী টেবিলে এনে ধরে বেধে রাখি ।

    9
    2 Comments
Skip to toolbar