Profile Photo

আমেনা আকতার সোনিয়াOffline

  • Amena.Sonia@71
  • কবিতা: নিংড়ানো ব্যথা
    কলমে: আমেনা আকতার সোনিয়া
    তারিখ: ০২/০৪/২০২৪ (সকাল ৮টা)
    —————————————–
    স্বার্থান্বেষী পৃথিবীতে, দেয়া-নেয়ার মুদ্রার পিঠে
    পড়ে যে থাকে, কত শত সুখ-দুঃখের হাতছানি।
    জীবনে এক পশলা বৃষ্টি আসুক, এ আমি চাইনি।
    চেয়েছি রংধনুর সিড়ি বেয়ে আসা স্বর্গীয় হাসি।

    কিছু স্বপ্ন কেবল কল্পনাতেই সুন্দর, বাস্তবে নয়!
    মিশে যে থাকে শুধু, অশ্রুসিক্ত চোখের সিক্ততা।
    বহতা নদীর মতো, সময়ের স্রোতে ভাসে জীর্ণতা।
    সমীরণে যেন আজ বাজে দুরারোগ্য আর্তনাদ।

    ঝরা পাতাগুলোর ভীড়ে, ক্রন্দসী ব্যাকুলতা কাঁদে।
    কুলহারা সমুদ্রে পালহীন তরীতে, যেন সর্বনাশ।
    অনিশ্চয়তা করেছে গ্রাস, ছেড়ে সেই দীর্ঘশ্বাস।
    বাঁচার আকুতি আজ যেন নিভু নিভু প্রদীপ শিখা৷

    8
    13 Comments

Friends

Skip to toolbar