-
কালো পর্দা
একটা কালো পর্দা দিয়া টঙ ঢাকা থাকে
খুব মনোযোগ ও সত্যান্বেষী কেউ যদি
কাপড়ের সাথে গাল ঠেকাইয়া ভিতরে দেখে
তাইলেই দেখতে পারবে কারা রোজা রাখছে
কারা রাখে নাই,
কালো কাপড়ের ভিতর স্কুলের ডানপিটে পোলাপাইন থাকে
যাদের বদ্ধমূল ধারণা সিগারেট খাইলে রোজা ভাঙে না হালকা হয়,
ভুল ধারণা, দল ভারী করার জন্য রাজনৈতিক দলেরা যেসব ভুল প্রোপাগান্ডা ছড়ায় অনেকটা ঐরকম,
আমি নিজে কতো এই কালো কাপড়ের ভিতর সময় কাটাইসি
ষাইট ফিটে, সুজন মামার টঙে, বাগান বাড়ির ভিতরে, রাস্তায় ফালানো পাইপের মধ্যে
সুজন মামা আরও ভিতরের এক পাইপে ঢুইকা নারিকেলের ছুবা পোড়াইত আর কইত মামারা ভিতরে আসো নাইলে মুরুব্বিরা চিল্লাইব,
চিল্লাইব মানে, চিল্লায় আইব??
নাকি চিল্লাইব?
সুজন মামারও মুরুব্বি আছে, এরা কারা??
এরা এতদূর দেখে কেমনে?? সুজনই তো ঠিক মতো দেখতে পায় না, খালি হাসে আর কাশে,
মুরুব্বিরা হাসে না তবে কাশে,
হাসলে চোখ ছোট হইয়া যায় তাই মনে হয় দৃষ্টিশক্তি কইমা যায়,
আবার না হাসলে মুখ গুরু গম্ভীর থাকে, সব স্পষ্ট দেখা যায়।
এখন কালো পর্দার ভিতরে কিছু চাকমা মারমা দেখি, পায়ের উপরে পা তুইলা, চেগাইয়া বিড়ি টানে, অন্য সময় তারা জায়গা পায় না।
এখন শুধু তারাই আছে, আর কয়েকজন মুসলিম সমাজের চোখে ফাঁকি দিয়া চা কলা খায়।
দোকানদার যে বিড়ি বেচে সে আবার রোজা রাখসে।
নাকে ধোঁয়া ঢুকলে সে গরুর মত শরীর ঝাঁকাইয়া হাঁচি দেয়।
কেউ কেউ কাপড়ের পরোয়া করে না। ওপেনে সব চলে।
এরা কালো কাপড়েরও পরোয়া করে না, সাদা কাপড়েরও না।7 Comments
Friends
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
নিশাত আনজুম
@nishathunzom
Drako Shajib
@drako



আরো মজা পাইলাম।