Profile Photo

আমেনা আকতার সোনিয়াOffline

  • Amena.Sonia@71
  • কবিতা: অনন্ত জীবন (১ম খন্ড)
    কলমে: আমেনা আকতার সোনিয়া
    ———————–
    ললাটে ফেলিয়া তুমি সেজদার ই দাগ,
    নিজেকে ভাবো তুমি বুজুর্গের বাগ।
    পাঁচবার ঝুকাও তুমি নিজেরে যবে,
    চাও তুমি “খোদা রাখিও ভালো তবে।”

    হাতে নিয়া তুমি তসবীহ, জপো স্রষ্টার নাম
    সর্বলোকে দেয় তোমারে আদাব-সালাম।
    ফিরিয়া ঘরেতেও থাকো, জুব্বা পরিধানে।
    আদব থাকেনা তখন জ্ঞান আধানে।

    মনেতে যাহাই আসুক, মুখে দাও গালি।
    আসলে তোমার মনে পুরোটাই কালি।
    ছাড়িবে যখন তুমি এই দুনিয়া,
    ভাবিছো কি একবারও, কি যাইবে নিয়া?

    6
    6 Comments

Friends

Skip to toolbar