-
স্মরণিকা
আবার কি ফিরে দেখা হবে ?
স্নিগ্ধ সবুজের ছোয়ায় বসন্তের দিন
হলুদ আলোর দ্যুতি ছড়ানো বাঁশের সিঁড়িতে
লাল লাল পলাশের আগুন বুকে
আবার কি সেই ষোড়শী জাগবে ?
মেঠো পথ ফেলে জল টলমল নদী
তার বুক ছুঁয়ে যে শপথ ভেঙেছি
তপ্ত সূর্য সম্মুখে কখনো বা আড়ালে
আমার মৃত্যু ডুবে আছে সেখানেই
শুধু স্বচ্ছ চোখে আলোর লুকোচুরি
আমার লজ্জা ছুঁয়ে যাবে সন্ধ্যাকাশে
মেঘের কোলে অরুন আলোয়
যে কাহিনী সমাহিত পত্র মিতালীর ছত্রে
তাঁরারা জাগলে রাতের শুরুতে
আবার কি ফিরে দেখা হবে ?6 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Motiur Rahman Mizan
@dressed-human
নোমান খালভী
@nomankhalovi
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


সব সময়ের মতই অসাধারণ