Profile Photo

Md. Hasan TarequeOffline

  • Tareque
  • Profile picture of Md. Hasan Tareque

    Md. Hasan Tareque

    2 years, 1 month ago

    আমি
    – ওহ, তুমি? কেমন আছ?
    -ভাল, কিভাবে ছিনলেন?
    – আমার দুনিয়াটা খুবই সংকীর্ণ, মনের আঙ্গিনায় খুব কমই পড়ে কাহারো পদচিহ্ন।।
    – ওমা, আপনি এত কাব্যিক কথা শিখলেন কোথায়?
    – আমার শিক্ষক বলতে, স্কুল -কলেজের খুব কমই মনে আছে। অবহেলা, অনাদর, আক্ষেপ, না পাওয়ার কষ্ট, জৈষ্ট্যের রৌদ্রতায় ভরা পথ, মৃত সূর্যের স্নান অথবা জোৎস্না ভরা চাঁদ ই আমার শিক্ষক। এরাই আমাকে কাব্যের ভাষায় বলতে শিখিয়েছে।
    – মনে হয় আপনার প্রেমে পড়ে যাচ্ছি।
    – ভুল করছ। আমি এক বৃক্ষের ন্যায়। ক্ষনিকের পথিকরা, খাঁ খাঁ রোদে আমার কাছে আশ্রয় নেয়, সময়ে সময়ে ফুল-ফল, প্রয়োজনের তরে ব্যবহার বইকি আমার কাছে আর কিছুই পায় না। নতুবা আমি গ্রীষ্মের সূর্যকিরণে সমূদ্ভাসিত, আষাঢ়ে রাতে বৃষ্টিস্নাত, শীতের সকালে ঝরে পড়া অথবা বৈশাখে উপছে পড়া।
    – আপনার সাথে থাকতে দিবেন আমাকে?
    – আমি কোন এক বসন্ত এলে উজ্জ্বীবিত হই, উত্তরে বাতাসে বহমান নিথর প্রাণ। হয়ত কোন বসন্ত পর্যন্ত তুমি থাকবে, বসন্ত শেষে চলে যাবে, ঠিক যেমন যাবে আমায় ধরে বেড়ে উঠা ঢাল-পাতা।

    3
    2 Comments

Md. Hasan Tareque

Officer at City Bank

  1. আমি ছেলেটা খুব নিরব থাকতে পছন্দ করি। একা থাকতে পছন্দ করি, এটাতে আমার একগেয়েমিতা আসে না। নিজের ভাবনা গুলোকে প্রাণ দেয়ার চেষ্টা করি।
  2. জোৎস্না খুব পছন্দ আমার। চাঁদ দেখি প্রতি রাতে। মনে হয় আমার আব্বু থাকে সে চাঁদে। খুব মিস করি আব্বুকে।
  3. যদি ক্যারিয়ারের কথা বলি, তো সিটি ব্যাংকে কর্মরত আছি আর যদি পড়ালেখার কথা বলি তো এখনও এমবিএ (একাউন্টিং নিয়ে) করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
  4. প্রকাশ করার মত এতটুকুই

Skip to toolbar