-
ক্ষুধার বেড়ে ওঠা
প্রান্ত সরকার
ভূমিষ্ট হওয়ার পূর্ব থেকেই আমি ক্ষুধার্ত
যখন মুখ সৃষ্টি হয়নি আমার।
তখনও নাড়ির মাধ্যমে ভাগ করে নিয়েছি
মায়ের খাদ্য উপাদান।
আর যখন ভূমিষ্ঠ হলাম,
তখন মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছি দুঃগ্ধ ধারা।
আমি যে জন্মের পূর্ব থেকেই ক্ষুধার্ত।
ধীরে ধীরে বড় হতে থাকলাম
আর বাড়তে থাকলো আমার ক্ষুধা।
ভালো খেলনার ক্ষুধা, ভালো খাবারের ক্ষুধা
এরপর এলো ভালো পোশাকের ক্ষুধা, জানার ক্ষুধা।
শৈশব পেরিয়ে যৌবন এলো
তখন ক্ষুধায় এক বৈচিত্র্য সৃষ্টি হলো
যৌন ক্ষুধা, সৌন্দর্যের ক্ষুধা,
তার সাথে এলো ভালোবাসার ক্ষুধা।
ভালোবাসার ক্ষুধা এতো তীব্র আগে বুঝিনি।
ধীরে ধীরে সব ক্ষুধা গুলো তীব্র হতে তীব্র হতে লাগলো।
ক্ষমতা, সম্মান, প্রভাব, প্রতিপত্তি ও শ্রেষ্ঠত্বের ক্ষুধা।
যতো দিন যাচ্ছে তত প্রতিষ্ঠার ক্ষুধা বুকে চেপে বসছে।
আগে ক্ষুধা গুলো পেট কেন্দ্রীক ছিলো।
এখন তা পেট ছাপিয়ে বুকে,
বুক থেকে মস্তিষ্কে এসে পৌঁছে গেছে।
নিজের দিকে গভীর ভাবে তাকালে দেখি
আমি তো আজন্ম ক্ষুধার্ত।
কিন্তু যখন নিজের থেকে দৃষ্টি সরিয়ে পৃথিবীর দিকে তাকালাম,
তখন দেখি শুধু আমি না পৃথিবীর সকল প্রাণীই ক্ষুধার্ত।
যে যতো বড়ো, তার ক্ষুধা ততো বেশি।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Md. Ariful Islam
@mdarifulislam
মোহাম্মদ শাহ্ আলম মোল্লা
@sabarkantho
Md Anowar Ebrahim
@rjanowar99
Jannatul Faddus
@jannatul123
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman



তখন মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছি দুঃগ্ধ ধারা।/ আমি যে জন্মের পূর্ব থেকেই ক্ষুধার্ত। খুব সুন্দর কথা।