Profile Photo

SHEIKH ZILLUR RAHMANOffline

  • z.r.shapon@kabita2021
  • Profile picture of SHEIKH ZILLUR RAHMAN

    SHEIKH ZILLUR RAHMAN

    2 years, 1 month ago

    শিরোনামঃ-স্বপ্নের বিদ্রোহী আলপনা-!
    কলমেঃ- জেড.আর.স্বপন-!
    ____//
    আজকাল কেন যেন মনে হয় গোধূলি নামে
    দ্বিপ্রহরে একাকিত্বের অলস সময়-!
    তাই নিস্তব্ধতা গুলো গুমরে কাঁদে
    দুঃসহ অন্তর্দাহ যন্ত্রণায়-!
    কোথাও এক চিলতে ঠাঁই নেই
    মৃত্যুর মিছিল শ্মশান কিংবা গোরস্তানে-!
    জীবন মৃত্যুর দীঘল সারিতে দাঁড়িয়ে
    শোকে কাঁপছে শিরা উপশিরা-
    অশ্রু শুকিয়ে গেছে হৃদয়ের রক্ত ক্ষরণে-!
    তবুও, আমার একাকীত্বের সিংহদ্বারে
    যখন তুমি আচমকা এসে দাঁড়াও-
    ঠিক তখনই বলতে ইচ্ছে হয়,
    ক্লেশিত হৃদয়ের পাঁজর ভাঙা ঢেউ গুলো
    ভালোবাসা দিয়ে একটু সামলে নাও-!
    প্রতিদানে, আমার যাপিত জীবনের পাথেয়
    দু’হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে যাও-!
    আমি না হয় তোমার খেয়ালি আশ্বাসে
    স্বপ্নের বিদ্রোহী আলপনা আঁকবো-
    অনুরাগের নীল ক্যানভাসে-!!
    —–/\——
    ১৬ এপ্রিল–২০২৪

    7
    5 Comments

Friends

Skip to toolbar