-
যে মানুষ অন্য মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারে না, চায় না, মানুষকে প্রতিনিয়ত অপমান করতেই পছন্দ করে, যে তার প্রিয় মানুষকে সম্মান দিতে জানে না, যে মানুষ কারোর ভালোবাসা পায় না, যাকে কেউ পছন্দ করে না, যার সম্পর্কে আর পাঁচ দশজন একটা ভালো কথা বলে না,যে মানুষ অন্য মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে, যে মানুষ অন্যের বাবা-মাকে সম্মান দিতে জানে না, যার সম্পর্কে অন্তত একজন মানুষ একটা সুন্দর কথা বলে না,যে মানুষ সব সময় অন্যদেরকে শুধু নিজের অহংকারিতা দেখায়, দাম্ভিকতা দেখায়, যে মানুষ উপকারিতা স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চায় না, যে মানুষ শুধু নিজের প্রয়োজনে অন্যদেরকে ভালোবাসার নামে শুধু ব্যবহার করতে জানে, যে মানুষ ভাবে যে আমার তো অনেক মানুষ, আমার তো অনেকেই আছে কিন্তু দিনশেষে পাশে থাকার মত কাউকে পায় না, যার দুটো কথা শোনার মত কেউ থাকে না, যে মানুষ পাপ করে তার জন্য সামান্য পরিমাণ অনুতপ্ত হয় না;
সেই মানুষ আর যাই হোক কারো প্রিয় মানুষ হতে পারে না, কারো লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না যত ধনীই হোক না কেনো, সেই মানুষ তার প্রচণ্ড খারাপ সময়ে কাউকে পাশে পায় না, এই ধরনের মানুষ সারাজীবন একাই থেকে যায়, টাকা পয়সা, বাড়ি-গাড়ি সব থাকে কিন্তু প্রশান্তির নিঃশ্বাস ফেলার মত সেই প্রিয় কেউ থাকে না পাশে। দিনশেষে হতাশায় মুছরে যায়, হতাশা কোনদিন এই ধরনের মানুষদের পিছু ছাড়ে না, 😓
এই ধরনের মানুষ চিন্তা করে আমার তো অনেক টাকা যখন যা দরকার তখন তাই পাবো, কিন্তু দিনশেষে আসলে সব কিছু শূন্য।
আপনি যদি সত্যি ভালো মনের মানুষ হয়ে থাকেন, আপনার সামনাসামনি না হোক অন্তত আপনার পেছনে হলেও একটা ভালো কথা অবশ্যই বলবে আর এটাই কিন্তু একটা মানুষের আসল সফলতা। সৃষ্টিকর্তা যখন আপনাকে ভালোবাসবে তখন তার বান্দারাও আপনাকে ভালোবাসবে এটাই সত্যি। 😊
এই ধরনের মানুষগুলো অহংকারির বশে এসে যতই বলুক ভালো আছি খবর নিয়ে দেখবেন এরাই পৃথিবীর সব থেকে অসুখি মানুষ। এরা অহংকারে মরে যাবে কিন্তু আপনাকে কখনো বলবে না যে আমি ভালো নেই।
যেই মানুষের সাথে আপনি অশালীন ব্যবহার করছেন, মনে কষ্ট দিয়ে কথা বলছেন,সেই মানুষের একটা কষ্টের দীর্ঘশ্বাসই যথেষ্ট আপনার ধ্বংসের জন্য অতএব কারোর সুখের কারণ না হতে পারলেও অন্তত কারো কষ্টের দীর্ঘশ্বাস হতে যাবেন না।চম্পা আক্তার
#everyone @followers
ভালো থাকাটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত10 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
তাসরিন ইসলাম রিতু
@ozana-otithi
Md Najmul Islam
@nobabjr11
Ali Nur Voice
@safoodtrvelblog
Gazi Md Raihan Uddin
@raihantito
হামীম ফারুক
@gfhamimgmail-com
NURNOBI JIBON
@nurnobi
রায়হান
@arm302099
অরণ্য সৌরভ
@oronnoshowrov
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com


আপনার পর্যবেক্ষন ভালো। সেটাকে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করছেন।ভালো লাগলো।